ধুম বৃষ্টি হচ্ছে। পাহাড়ে পাহাড়ে বৃষ্টির নতুন ছন্দের মতো আমাদের গ্রামেও অনেক বৃষ্টি। রাত দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। মনে পড়ে আমার মায়ের কথা। মা বলতেন, জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের মৌসুম আমার জন্ম। সেই বৃষ্টির দিনে। তখন গ্রামে বিদ্যুৎ এর বাতি ছিল না। ছিল শুধু বন-জঙ্গল আর সেই ভয়ানক অন্ধকার। যে অন্ধকারে জোনাকিরা রাতভর আলো জ্বালিয়ে বেড়াতো। মা আরও বলতো জঙ্গলের জোনাকি পোকার আলো আমার ছিল ভীষণ প্রিয়।
খাবার নিয়ে যখন আমি মাকে খুব জ্বালাতাম তখন ঐ বন- জঙ্গলের দিকে তাকিয়ে আমাকে ভূত অথবা প্রেতের কিংবা ভয়ানক কোন জানোয়ারের লোম-হর্ষক কাহিনী শোনানো হতো। কিন্তু তখনো আমি থামতাম না। কেবল অন্ধকারে জোনাকির আলো আমাকে অবাক করে দিয়ে থামিয়ে রাখতে পারতো। কখনো কখনো মা ভাবতো ঐ বুনো অন্ধকারের জোনাকিরা আলো জ্বালিয়ে আমাকে কী ইংগিত করতো যা শুধু আমি বুঝতাম, সেই জোনাকির আত্মকথা। সন্ধ্যেয় সেই হুতুম পেঁচার ডাক, শিয়াল মামার আত্মচিৎকার, রাতচোড়া নিশাচর প্রাণীর আনাগোনা,