এই বইটি সমকালীন প্রজন্মের নৈতিক বিচ্যুতি ও আত্মিক শূন্যতাকে কেন্দ্র করে রচিত। আধুনিকতা ও তথাকথিত স্মার্টনেসের আড়ালে আমরা যেভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি, এই বইটি সেই বাস্তবতাকে নির্মোহভাবে তুলে ধরে।
এই বইটিতে দেখানো হয়েছে—একজন পাপাক্রান্ত মানুষ যখন একেবারে পতনের প্রান্তে পৌঁছে যায়, তখন কোনো নেক সংস্পর্শ, কোনো নসিহত কিংবা আল্লাহর রহমতের এক স্পর্শ তার অন্তরে গভীর পরিবর্তন ঘটায়। সেখান থেকেই শুরু হয় গুনাহের অন্ধকার পেরিয়ে আল্লাহর পথে ফিরে আসার সংগ্রামী যাত্রা।এই বইটি মূলত বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য আত্মসমালোচনা, প্রত্যাবর্তন ও আশার এক বার্তা বহন করে।