রিনির কথায় তন্ময়ের চোখ ভিজে ওঠে,
সেই কোনো একদিন ট্রেনের জানালায়
চোখে চোখ রাখা
মানুষটির স্বপ্ন ও দেখে গেছে এতকাল,
আবার যদি দেখা হয়ে যায় কোনো স্বর্ণালি প্রহরে,
হলো না,
বহুপথ হেঁটে এসে নীল পাহাড়ের দেশে
দেখা হয়ে গেলো সূচনার সাথে,
যে দেশে মেঘ থেমে যাওয়ার পর
আকাশ জুড়ে রংধনু ওঠে।
ভালো লেগে গেলো সূচনাকে,
চা বাগানের বিছানো আঁকাবাঁকা পথে
হাতে হাত রেখে মনে হয়েছে,
‘ও জীবন তোমার সাথে, কাটাবো রূপকথাতে...।’