দীর্ঘ নয় মাসের প্রাণপণ যুদ্ধে অনেক কালো দিন, অনেক কালো রাতের দেখা মিলেছে। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর স্বাধীনতার একরাশ রোদ এসে আলোকিত করে পুরো জাতিকে। জন্ম হয় বাংলাদেশের, নবজন্ম লাভ করে এ অঞ্চলের গণ-মানুষের অগ্রযাত্রা। এই স্বাধীনতাকে যিনি তিলে তিলে সম্পূর্ণতার আকরে গড়ে তুলেছেন, সহস্র বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাঙালি জাতিকে যিনি স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, তাঁকে ঘিরেই বরং রচিত হয়েছে বাঙালির জীবনের সবচেয়ে দুর্দিনটি। সে দিনটির নাম জাতীয় শোক দিবস। তারিখ ১৯৭৫ সালের ১৫ আগস্ট। রক্তনদী বেয়ে নেমে আসা দুঃসময়... শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের মর্মন্তুদ মৃত্যুযন্ত্রণার কথা-ইতিহাস সঠিক তথ্যে ও নির্ভুল বানানে কথা বলে উঠেছে এ-গ্রন্থে।
| বইয়ের নাম | ১৫ আগস্টের শোকগাথা |
| প্রকাশনী | মিজান পাবলিশার্স |
| আইএসবিএন | 9789848613450 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | 1st Published, 2012 |
| বিভাগ | Post-Independence Bangladesh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।