পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে শীতলপাটি বিছিয়ে দেব; সন্ধে হলে বসবো দু'জন। একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি ক'রে দুচোখ ভ'রে থাকবো চেয়ে মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে?....
পরের জন্মে তুমিও হবে/ নীল পাহাড়ের পাগলা-ঝোরা গাঁয়ের পোষাক ছুড়ে ফেলে/ তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভ'রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
| বইয়ের নাম | অবগাহন তোমাতেই |
| লেখক | তৌহিদুর রহমান |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।