আমিনুর স্যার ক্লাসে ঢুকেই যে কাজটি প্রথম করেন, তা হলো হুট করে একজনকে দাঁড় করিয়ে বীজগণিতের সূত্র নয়তো নামতা জিজ্ঞেস করবেন। উত্তর দিতে পারলে ভালো আর না পারলে সপাসপ পড়ে যাবে পেন্টির (বেত) ঘা।
ছাত্ররা বিষয়টাতে খুব বিরক্ত। এসেই কেন বীজগণিতের সূত্র ধরতে হবে! আর নামতা কেন? তারা কি থ্রি-ফোরের ছাত্র যে, নামতা ধরতে হবে? ২, ৩ কিংবা ৪- এর ঘরের নামতা হলেও ভালো ছিল। তা-না, স্যার এসে হুট করে বলবেন, ১৭ এর নামতা বলো তো! আবার কোনো দিন বলবেন ২১-এর ঘরের নামতা বলো তো। এসব বলা কী সম্ভব?
আমিনুর স্যারকে সবাই আমিন বিএসসি বলেই চেনে। কিন্তু ক্লাস এইটের টগর, ঝিনুক, টুটুল, বুলবুল, রাহাত, লিটন তার নাম দিয়েছে পেন্টি বিএসসি স্যার। বেতের আঞ্চলিক নাম পেন্টি, সেই থেকে স্যারের নাম দিয়েছে পেন্টি বিএসসি