ইতিহাস-ভূগলের তথ্য সমৃদ্ধ শিহরণ জাগানো ঘটনাবলি নিয়ে “স্মরণীয় আবিস্কার ও অভিযান সমূহ” বইটি লেখা। পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে যাতায়াত যোগাযোগে যখন বিজ্ঞানের অগ্রগতি যথেস্ট পিছিয়ে ছিল, তখন দাঁড় চালিত পাল টানা জাহাজ নিয়ে এই বইয়ে বর্ণিত অভিযানগুলো পরিচালিত হয়েছে। নিজেকে সমৃদ্ধ করার জন্য মানুষ তখন অনেক ত্যাগ ও কস্ট স্বীকার করেছে। তার কিছু প্রয়াস সফল না হলেও অধিকাংশ অভিযানই সফল হয়েছে। এক অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের পরিচয় ঘটেছে। তখনকার সেকেলে যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র নিয়ে ভাগ্যের সন্ধানে মানুষ পরিশ্রম করেছে।
এক অঞ্চলের লোক অন্য অঞ্চলের গাছপালা চিনত না, হাতি-ঘোড়া এক অঞ্চলে থাকলে অন্যেরা কখনো ওসব দেখেনি। সাহস, পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তির সমন্বয়ে গড়ে উঠেছে উভয় স্থানে আগের চেয়ে সমৃদ্ধ জনপদ, ব্যবসার প্রসার হয়েছে, অনেক দেশ, জাতি ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে, সভ্যতা এগিয়ে গেছে তার যাত্রায়।