গৌড় রাজ্যে সম্ভ্রান্ত মানুষ, সামন্ত মহাসামন্তদের আবির্ভাবের আগে থেকেই সাধারণ মানুষ ছিল। সহজে চিনবার সুবিধার্থ ইতিহাস তাদের অনার্য বলে পরিচয় দিয়েছে। বস্তুত তারাই সভ্যতার ধারা বহন করে নিয়ে চলেছিল। যদিও ঐতিহাসিক কালে এরকম সত্যই প্রতিষ্ঠিত করা হয়েছে, আর্যরা গৌড়ে সভ্যতা সংস্কৃতি গড়েছিল এবং উন্নত জীবন যাপনের পরাকাষ্ঠা দেখিয়েছিল। কিন্তু এটা চাপিয়ে দেয়া সত্য হতে পারে, চিরকালের সত্য নয়।
গৌড়ে আর্যরা আসার আগেও অনার্যরা ছিল এবং তাদের একটা জীবন প্রণালীও ছিল। আর্যদের ইতিহাস ঐতিহাসিককালের; অনার্যদের, ঐতিহাসিককালেরও আগের Ñ প্রাগৈতিহাসিককালেরও।