ইতিহাসের এক বিস্ময়কর যুবকের গল্প দিয়ে শুরু করা যাক।
যুবকের পিতৃপ্রদত্ত নাম হুসাম উদ্দীন ইওজ হোসেন খলজি। ডাকনাম ইওজ অথবা ইওজ খলজি।
সুদূর আফগানিস্তানের ঊষর মরু প্রান্তরে তুর্কি জাতিভুক্ত খলজি সম্প্রদায়ের অত্যন্ত নিম্নবিত্ত এক মুসলিম পরিবারে ইওজের জন্ম। গাধার পিঠে মাল চাপিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ওঁর পেশা। অর্থাৎ পেশায় ছিলেন অতি অপাংক্তেয়; তুচ্ছ এক মুটে মজুর।
১১৯৭ খ্রিস্টাব্দের খরদাহ এক মধ্যাহ্নে উনিশ বছরের তুর্কি তরুণ ইওজ খলজি তাঁর অর্থ উপার্জনের একমাত্র সম্বল 'হেদা' নামের গর্দভটির পিঠে মাল চাপিয়ে দূরের পথে যাত্রা করেছেন। পথে হঠাৎ দুইজন দরবেশের সাথে দেখা। দরবেশগণের দেহ অতি শীর্ণ, পরনে ছিন্ন-মলিন বস্ত্র। ইওজকে মালবাহী গর্দভসহ দেখতে পেয়ে তাঁরা অতিশয় খুশি হলেন এবং আশান্বিত