খাঁটি আখের গুড় খুঁজছেন? তাহলে এটা আপনার জন্যই। গ্রামের ঐতিহ্যবাহী পদ্ধতিতে তাজা আখ থেকে রস তুলে অনেকক্ষণ জ্বাল দিয়ে এই গুড় বানানো হয়। পুরো প্রক্রিয়াতে চুন, কেমিক্যাল বা কোনো রঙ ব্যবহার করা হয় না। যেমনটা আমরা ছোটবেলায় গ্রামের গুড় খেতাম। গুড়ের স্বাদটা একদম নরম-মিষ্টি, বেশি ঝাঁঝালো না, আর ঘ্রাণটা এমন যে খোলার পরই বুঝবেন জিনিসটা আসলেই খাঁটি।
ব্যবহারঃ
ভাপা পিঠা, পুলি, পায়েস, ক্ষীর– সব ধরনের মিষ্টি খাবারে
রুটি বা মুড়ির সাথে খেতে দারুণ লাগে
চা বা দুধে চিনি ছাড়া প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার করা যায়
শীতকালে শরীর গরম রাখতেও সাহায্য করে
কেন নেবেনঃ
১০০% খাঁটি ও ভেজালমুক্ত
সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি
স্বাদ ও ঘ্রাণ স্বাভাবিক ও ব্যালেন্সড
পরিবার-পরিজনের জন্য নিরাপদ