আখের পাউডার গুড়
আখের পাউডার গুড় – প্রাকৃতিক মিষ্টি ও পুষ্টির উৎস
বাংলার গ্রামীণ আখের রস থেকে তৈরি হয় আখের পাউডার গুড়, যা স্বাদে মিষ্টি, পুষ্টিতে সমৃদ্ধ এবং প্রাকৃতিক উপায়ে শরীরকে শক্তি দেয়। আখ থেকে সরাসরি তৈরি হওয়ায় এটি সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো কৃত্রিম রঙ, সুগন্ধি ব্যাবহার করা হয়নি। এটা রোদে বা ড্রায়ারে শুকিয়ে ময়েশ্চার কমিয়ে তৈরি করা হয় বিধায় তা একবছরের অধিক সময় সংরক্ষণ করা যায়।
বিশেষত্ব:
আখ থেকে সরাসরি তৈরি, সম্পূর্ণ প্রাকৃতিক
এটার স্বাদ ও ঘ্রান আখের তরল বা পাটালি গুড় থেকে আলাদা ও চমৎকার
কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না
স্বাস্থ্য উপকারিতা:
ক্তশূন্যতা দূর করে — আয়রনের প্রাচুর্যের কারণে হিমোগ্লোবিন বাড়ায়।
শক্তি বাড়ায় — প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি দেয়, ক্লান্তি দূর করে।
হজমে সহায়তা করে — খাবারের পর অল্প পরিমাণে গুড় খেলে হজমে সাহায্য করে ও গ্যাস কমায়।
লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে — শরীর থেকে টক্সিন দূর করে।
সর্দি-কাশি উপশমে কার্যকর — গরম দুধ বা আদা-লেবুর সঙ্গে গুড় খেলে আরাম মেলে।
ত্বক ও চুলের পুষ্টিতে সহায়তা করে — খনিজ উপাদান রক্ত পরিশোধন করে ত্বক উজ্জ্বল রাখে।
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে — পটাসিয়াম শরীরে সোডিয়াম ভারসাম্য রাখে।
ঋতুস্রাবজনিত ব্যথা হ্রাস করে — রক্তপ্রবাহ ঠিক রাখে ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
ব্যবহার:
আখের পাউডার গুড় ব্যবহার করা যায় চা, দই, পিঠা, পায়েস বা মিষ্টি তৈরিতে। বেকিং-এ প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার করা যায়।