“যশোরের যশ, খেজুর রস” – এই কথাটি শুধু একটি প্রবাদ নয়, যশোরের মানুষের গর্ব। প্রাচীনকাল থেকেই এই বৃহত্তর যশর-চুয়াডাঙ্গার খেজুরের গুড় সমগ্র বাংলাদেশে সুপরিচিত ও জনপ্রিয়।
প্রায় ৭-৮ লিটার খেজুরের রস জ্বালিয়ে তৈরি হয় মাত্র ১ কেজি খাঁটি খেজুরের গুড়। রস ঘন করার শেষ পর্যায়ে বিশেষ কৌশলে ‘বীজ মারা’ বা ‘বীজ দেওয়া’র মাধ্যমে তরল বা ঝোলা গুড়কে পাটালি আকারে রূপ দেওয়া হয়।
আমরা গৃহস্থ গ্রাহকদের জন্য খাঁটি, নিরাপদ ও ভেজালমুক্ত খেজুরের গুড় সরবরাহ করে আস্থা অর্জন করেছি। দক্ষ ও বিশ্বস্ত গাছিদের মাধ্যমে সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে রস সংগ্রহ এবং গুড় তৈরির প্রতিটি ধাপ নিয়মিত মনিটরিং করা হয়। গুণগত মান ও বিশুদ্ধতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
খেজুরের গুড় ব্যবহারঃ
ভাপাপিঠা, পুলিপিঠাসহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে পাটালি গুড় ব্যাবহার করা যায়।
রুটি বা মুড়ির সাথে একটি সুন্দর উপকরণ।
চা বা দুধে প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার করতে পারেন।
বিশেষত্বঃ
বৃহত্তর যশর- চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহি গুড়
কোনো প্রকার চুন বা কেমিক্যাল মুক্ত
উলা বা ঘোলা রস ব্যাবহার করা হয় না
দক্ষ এবং বিশ্বস্ত গাছিদের দ্বারা উৎপাদিত