আমি তেমন কেউ নই, আবার তেমন কেউ! কারণ যখন ভাবি এই পৃথিবীতে প্রায় ৮০০ কোটি জনসংখ্যার মধ্যে আমার মতো দেখতে আরেকজনও নেই, তখন নিজেকে একটু বড়ই মনে হয় অর্থাৎ 'তেমন কেউ' মনে হয়। এই প্রায় আটশত কোটি মানুষের মাঝে দৈহিক গড়নে যেমন অমিল রয়েছে তেমনি তাদের চিন্তাচেতনার স্বভাবে, মতাদর্শের মাঝেও অমিল রয়েছে। প্রতিটি মানুষই আলাদা কারো সাথে কারো মিল নাও থাকতে পারে। এটাই ধ্রুব সত্য।
আমি আমার ভাবনায় এই সমাজ, সংসার, সংস্কৃতি ইত্যাদি নানাদিক সম্বন্ধে ভেবে যাই, ভাবনার অনেক কিছুই লিখে রাখি। ব্যক্তিগতভাবে মানুষ যা বিশ্বাস করে যা অনুভব করে তার বহিঃপ্রকাশ লেখায় উঠে আসবে এটাই স্বাভাবিক। আমি এর ব্যতিক্রম নই।
সমাজের মানুষের যাপিত জীবনের ছোট ছোট বিষয়গুলো আমি আমার মতো করে সবিস্তারে কিছু বলার চেষ্টা করেছি মাত্র এর বেশি কিছু নয়।
শুরুতেই যা দিয়ে শুরু করেছি যে, প্রতিটি মানুষ ভিন্ন তাদের মতাদর্শ ও ভিন্ন হতে পারে। তেমনি আমার মতের সাথে কারো দ্বিমত থাকতেই পারে।