বইয়ের প্রতিটি গল্পই আলাদা এবং ভিন্ন ধাঁচের। শবনম, নয়ন, রাতুল, নাজনীন, কালাম, গায়ত্রী কিংবা লামিয়া অচেনা কেউ নয়, প্রতিদিন পথ চলতে ওদের কারো না কারো সাথে আমাদের দেখা হয়ে যায়।
সামাজিক এবং আধিভৌতিক গল্পের সংমিশ্রণে লেখা একটি সুখপাঠ্য বই। আধিভৌতিক গল্পগুলো পড়তে পড়তে পাঠক ভয় অনুভব করবে। তবে, ভয়ের পরিবেশ তৈরি করা গল্পের মূখ্য উদ্দেশ্য নয় বরং অশরীরী আত্মা এমন কিছু বলে গেল যা জানা বড় জরুরি ছিল।
সমাজের উচ্চবিত্ত পরিবার থেকে বস্তির ছোট্ট মেয়ে লামিয়া কেউ বাদ যায়নি। লেখকের সবচেয়ে বড় সাফল্য বোধ করি এটাই তাঁর লেখায় সমাজের সব শ্রেণির সুখ দুঃখের কাহিনির প্রতিফলন হয়েছে।
সহজ সাবলীল ভাষায় লেখা গল্পগুলোর নাটকীয় মোড়, ঘটনার পারস্পরিকতা এবং যৌক্তিক পরিসমাপ্তি ছোট বড় সব শ্রেণির পাঠকের মনোযোগ আকর্ষণ করবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।