”অন্তমিল” বইয়ের ফ্ল্যাপের লেখা:
হাওয়ায় সাদা পাতা উড়ছে। হরফেরা কখন পাপড়ি হবে? কখন? ব্যথার মতাে নীরবতাই হয়তাে শব্দফুল হয়ে ফুটে উঠবে একসময়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি কবিতায় কবিতার জন্য অপেক্ষা এভাবেই। অথবা কখনও হবে না। কুসুম প্রস্ফুটিত’– সে-আশঙ্কার কথাও লিখেছেন পরক্ষণেই। কবিতার রহস্যময় অস্তিত্বের সঙ্গেই কবির বসবাস। অবিরল খেলা চলে এই ‘অন্তরের বিক্ষোভ যা কিছু পােড়ায়’– সে-দহন যেন ‘হাজার বছরের অশ্রু বারিপাত। তবু ‘আরও গাঢ় ফিঙে। তার কেশবিন্যাস ঝাকি দেয়/কেবল-এর তার থেকে নেমে/কবির জানলায় এসে থামে। ‘অন্তমিল’ কাব্যগ্রন্থ বস্তুত এক মায়াবী অপরাহু। যেখানে বয়ে চলেছে কবিতার দৈব খেলা আর জীবনের দীর্ঘশ্বাস।