ভিনগ্রহ? অন্য ব্রহ্মাণ্ড? সময়ের অন্যমাত্রা? কোন সমুদ্র থেকে ধ্বনিগুলো ভেসে এসে তার বাতিঘরের গ্রাহকযন্ত্রে ধরা পড়েছে, শব্দ-নাবিক তা জানে না। সংকেতের বিনির্মাণ করতে করতে সে অনুভব করে, এ উচ্চারণ শুধু আবেগের নয়। সাহসেরও। হয়তো বা ভয়েরও। তীরে এসো, সাহসিনী কাব্যগ্রন্থে অন্যমাত্রিক সাহসিনীকে ভাবনার তীরে আবাহনের এই প্রার্থনা, আসলে মহাজাগতিক তরঙ্গের মতোই অকপট, অ-কপাট। আশঙ্কাটা সেখানেই।
| বইয়ের নাম | তীরে এসো, সাহসিনী |
| লেখক | রূপম ইসলাম |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।