বই এর প্রথম ফ্লাপ
যে বুলেট ছুটে গেল
কবিতায় আজ রাতে ফিরিয়ে
আনতে হবে—সাম্প্রতিক কতটা চিরকালীন হল তার গুরুভার মাথায় না নিয়ে, গত ৩৫ বছর সব সমালোচনা সরিয়ে, সব ভ্রুকুটি ও ভান উপেক্ষা করে সুবোধ সরকার লিখেছেন ৩১টা কাব্যগ্রন্থ।
“বৈশাখী ও বব ডিলান' এমনই এক চর্যাপদ যেখানে অতীত মুখ দেখছে উত্তর-আধুনিক জলে, যেখানে করিমগঞ্জ ও কালিফোর্নিয়া মিশে যায়, যেখানে লেখকের রক্ত নিয়ে চলেছে মথুরা এক্সপ্রেস৷
সুবোধ বলেছিলেন, ‘আজকের কথা আমি আজকেই লিখব।' সে কাজ করে গেছেন বলে নতুন প্রজন্ম তাঁর দরজা কাঁধে করে নিয়ে চলেছেন নতুন বাড়িতে লাগাবেন বলে।
বৈশাখী ও বব ডিলানের মাঝখানে,
লোকাল ও গ্লোবালের মাঝখানে, গোরু ও গোরখপুরের মাঝখানে হরিণাভি নামে একটা
ভূখণ্ড আছে, সেটাই কি সুবোধ সরকারের নতুন কবিতা ?