এই বিষয় নিয়ে বই লেখার ইচ্ছা পোষণ করছি কয়েক বছর ধরে। এই বিষয়ের উপর বই এর প্রয়োজন বোধ করছি বহুদিন ধরে। আমার কাছে এই বইটির গুরুত্ব নিয়ে কোন দ্বিধা বা কোন সন্দেহ নেই। জানি যে অনেকে বইটিকে কঠিন মনে করবেন। বই থেকে যে উপকৃত হবেন সেটা আমি নিশ্চিত।
শত চেষ্টা স্বত্বেও বইটি যত সহজ করতে চেয়েছি- ততটা সহজ করে লিখতে পারি নি। বইতে অনেক সংখ্যা আছে, এক্সেল নির্ভর অনেক হিসাব আছে। সব হিসাব ইংরেজিতে করা। এগুলো বাংলায় রূপান্তর করতে পারি নি বলে ক্ষমাপ্রার্থী। আশা করি সেটা পাঠকদের জন্য সমস্যা হবে না।
যারা সবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেছেন বা শেষ করতে জাচ্ছেন, যারা সদ্য বিবাহিত, তারা এই বইটি থেকে উপকৃত হবেন। বিশেষত আপনাদের লক্ষ্য করে বলছি – কোটি টাকা নিয়ে আপনার সবাই অবসরে যেতে পারবেন – শুধু মাত্র আপনার ব্যয় এবং সঞ্চয় শৃঙ্খলার মধ্যে রাখবেন। শেষ বয়সে কারো মুখাপেক্ষি হতে হবে না।
বইএ যা লিখেছি সেটা শেষ কথা নয়। বিষয়টি নিয়ে আলাপ আলোচনার দরকার আছে। আপনার ভাবনা চিন্তা সম্পর্কে জানতে পারলে এবং তার তাৎপর্য গুরুত্ব পূর্ণ মনে করলে পরের এডিশনে জুড়ে দেবো।