আজ আমি আত্মহত্যা করব।
কখন করব, এখনো তা ঠিক করিনি। তবে কেন করব তা নিশ্চিত জানি। একটা যুতসই ব্যাখ্যা নিজের বোঝাপোড়ার জন্য দাঁড় করিয়েছি। কখনো যেন মনে না হয়, সিদ্ধান্তের মধ্যে কোনো ফাঁকফোকর আছে।
না, এটুকু পড়েই চমকে উঠবেন না। চমকানোর এখনো অনেকটা বাকি। আমাকে বলতে দিন। যদি পারেন তো একটু ধৈর্য ধরুন। আমার সব কথা শোনার পরে যদি মনে হয় আমার আত্মহত্যার সিদ্ধান্ত অযৌক্তিক, তাহলে আমার কিছুই বলার নেই। আর যদি আপনি আমার প্রতি সহানুভূতিশীল হন, তাহলে বুঝবেন আমি কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিতে যে বাধ্য হয়েছি এ কথা বলা যাবে না।
আমি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি ভেবেছি এটাই আমার মুক্তির পথ। হয়তো অন্য কোনোভাবে আমি বিষয়টির সমাধান করতে পারতাম কিন্তু না,