মানুষের জীবনে প্রতিটি ধাপে রয়েছে নতুন অভিজ্ঞতা, অনুভূতি ও পরিবর্তন। শৈশবের নিস্পাপ হাসি থেকে কৈশোরের স্বপ্ন, যৌবনের সংগ্রাম থেকে পরিণত বয়সের দায়িত্ব — প্রতিটি পর্যায়ই জীবনে আলাদা স্বাদ যোগ করে। সময়ের স্রোতে আমরা বদলাই, আমরা শিখি,আমরা হারাই আবার আমরা খুঁজে পাই নতুন অর্থ। আর এভাবেই চলতে থাকে পৃথিবীর ধারাবাহিকতা আর আমাদের আসা-যাওয়া।