“আমাদের এখন জীবনকে ভালোবাসা দরকার । জীবনকে ভালোবাসতে গিয়ে যদি কৃষকের ছবি না আঁকতে চাই, কোনো অসুবিধা নেই। সিটি, এরাউন্ড ঢাকাকে কেন্দ্র করে অনেক কিছু আঁকা যেতে পারে। তা না করে যদি আমি শুধু হরাইজন্টাল, ভার্টিক্যাল, সার্কল এগুলো দিয়ে স্পেসকে ব্যালান্স করতে থাকি, তা হলে তা ডিজাইন ছাড়া বেশি কিছু হবে না। অনেকের আবার টেকনিক্যাল মাস্টারি নাই বলে এসব করে । এসব কম্পোজিশন এমন কোনো বড় ব্যাপার নয় । এসব পেইন্টিংয়ের সাথে জীবনের মহৎ কোনো আদর্শের সম্পর্ক নেই। আমি বোধহয় এ রকম ছবি প্রতিদিনই অনেকগুলো আঁকতে পারি। আমাদের সাধারণ মানুষের সাথেও এ ধরনের ছবির কোনো সম্পর্ক নাই । তারা এসব ছবির কিছুই বুঝতে পারে না। তাদের মধ্যে কোনো ফিলিং সৃষ্টি করে না । শিল্পীদের যদি জিজ্ঞাসা করেন, এটা কী এঁকেছেন, একটু বুঝিয়ে দেন তো ভাই। তো তারা বলবে, না ভাই এ তো বোঝানো সম্ভব না। ওটা আমার স্বপ্নের মধ্যে আসে, একটা ভাব হয়, ওই ভাবের মধ্যে আমি আঁকি । বোঝাতে পারে না, পারবে না তো। কারণ, ওটার সাথে তার মনের কোনো সম্পর্ক নেই, বানানো।”
| বইয়ের নাম | এস এম সুলতান : জীবন দর্শন ও শিল্প |
| লেখক | নাসির আলী মামুন |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789849724384 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 360 |
| সংস্করণ | ২য় সংস্করণ ২০২৪ |
| বিভাগ | জীবনদর্শন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।