“বাংলা বানান ও উচ্চারণ শিক্ষা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ প্রমিত বাংলার ব্যবহার এদেশে স্বাভাবিক বা স্বতঃসিদ্ধ নয় বলে তা চর্চা ও অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হয়। তার জন্য প্রয়ােজন পড়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের এবং উপযুক্ত বইয়ের। বাংলাদেশে শিক্ষার হার ধীরগতিতে হলেও ক্রমাগত বাড়ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম মুখ্যত বাংলায় চালু আছে। পরিস্থিতির কারণে বাংলা শুদ্ধভাবে লেখা অনিবার্য হয়ে উঠেছে। তাই মানুষজনকে প্রশিক্ষিত করার উদ্দেশ্যে শুদ্ধভাবে বাংলা বলা ও লেখার বই যত বেশি প্রকাশিত হয় ততই দেশবাসীর মঙ্গল। ড. আব্দুল আলীম রচিত ‘বাংলা বানান ও উচ্চারণ শিক্ষা’ ভাষাশিক্ষার্থী ও অনুসন্ধিৎসু ব্যক্তিদের প্রয়ােজন মেটাবে। মাতৃভাষা নির্ভুল শেখা ও প্রয়ােগ করার লক্ষ্য সামনে রেখে ড. আব্দুল আলীম যে-বইটি লিখেছেন তা পাঠ করলে সকলেই উপকৃত হবেন। আমি এ বইয়ের বহুল প্রচার কামনা করি।
| বইয়ের নাম | বাংলা বানান ও উচ্চারণ শিক্ষা |
| লেখক | ড. এম. আবদুল আলীম |
| প্রকাশনী | গতিধারা |
| আইএসবিএন | 9789848945551 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 1st Published, 2011 |
| বিভাগ | বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।