২০১৩ সাল থিকা চালু হওয়া bacbichar.net-এ বাংলা ভাষা নিয়া কিছু আলাপ আলোচনা আমরা ছাপাইছি। সেই লেখাগুলাসহ আরো কিছু লেখা এই সিরিজে বই হিসাবে ছাপাবো আমরা। গত ২০০-২৫০ বছরে, নানান সময়ে বাংলা ভাষায় লেখা নিয়া যেই ইস্যুগুলা তৈরি হইছে, সেই সময়ের ইন্টেলকচুয়াল’রা এই জিনিসগুলারে কেমনে ডিল করছেন, কিভাবে ভাবছেন, সেইটার একটা ডকুমেন্টেশন এই লেখাগুলো।
সবগুলা লেখাই এইখানে ইনক্লুড করবো না আমরা। বা অনেকগুলা ভাষা বিতর্কের কোন কম্পাইলেশনও না এই সিরিজটা। বরং যেই লেখাগুলার হিস্ট্রিক্যাল ভ্যালু’র বাইরেও কথা-বার্তাগুলোর কিছু না কিছু খেয়াল করাটা জরুরি, অইরকম লেখাগুলো বাছাই করার চেষ্টা করবো আমরা। একেকটা বইয়ে কাছাকাছি সময়ের কয়েকজনের লেখা রাখারা ইচ্ছা আছে।
হ্যাপি রিডিং!