সুকুমার রায়ের প্রাক্তন লেখার প্রথম প্রকাশ আমাদের এই বহুরূপী। যেমন লেখা তেমনি ছবি-আর তার সঙ্গে ছাপা। সত্যিই বহুরূপী। যিনি ছবি এঁকেছেন তিনি সুকুমার রায়েরই ছেলে-সত্যজিৎ রায়, পিতার প্রতিভায় যাঁর যোগ্য উত্তরাধিকার। অল্প বয়সেই তিনি যে-তুলির পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। লেখার মাধুর্যের সঙ্গে মিশিয়েছেন রেখার চাতুর্য, লেখার ঔজ্জ্বল্যের সঙ্গে রেখার তেজস্বিতা।
সুকুমার রায়ের আরো অপ্রকাশিত রচনা আমরা পরিবেশন করব, থাকুন প্রতীক্ষা ক'রে। আজ যা লুক্কায়িত, কাল তা উদ্ঘাটিত। আজ যা বিস্মৃত, কাল তা-ই বিস্ময়কর।