সিম্বেলাইন ছিলেন ব্রিটেনের রাজা। তাঁর স্ত্রী যখন মারা যান তখন মেয়ে ইমোজেন সবে হাঁটতে শিখেছে। ছেলে দুটি আরো ছোট। এদের নাম গুইডেরিয়াস এবং আরভিরেগাস। স্ত্রী মারা যাওয়ার পর সিম্বেলাইনের উপর আরো একটা আঘাত নেমে আসে। দুটি ছেলেকেই কারা যেন তাদের প্রাসাদ থেকে চুরি করে নিয়ে যায়। তখন সিম্বেলাইন ঠিক করলেন, তিনি আবার বিয়ে করবেন। এবার তিনি এক বিধবা মহিলাকে বিয়ে করলেন যাঁর একটি ছেলেও ছিল। দুর্ভাগ্যের বিষয়, এই মহিলা ইমোজেনের জীবনে এক নিষ্ঠুর সৎমা হিসেবে দেখা দিলেন। তা সত্ত্বেও সিম্বেলাইন ইমোজেনের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর ছেলে ক্লোটেন-এর বিয়ে দিতে চাইলেন। কারণ ইমোজেনের সৎমা এমনটাই চাইছিলেন।