টুটুল বলল-আজ আমরা স্কুলে যাব না। সবাই এক সাথে হাঁটছে। অন্তু হাঁটছে একটু আগে আগে, সবার সামনে। সে পেছন ফিরে তাকিয়ে কপালে একটা ভাঁজ ফেলে বলল-স্কুলে যাব না কেন?
অন্তর বিষয়টা আলাদা। সে ক্লাসে কখনো ফার্স্ট হতে পারে না। প্রতি বছর ফাইনাল পরীক্ষার সময় সে খুব সিরিয়াস। পরীক্ষার কয়েক দিন আগে থেকেই বাইরে বের হয় না। দরজা-জানালা বন্ধ করে ফুল পাওয়ারের একটা লাইট জ্বালিয়ে সে পড়তে থাকে। এভাবে ঘরবন্দি হয়ে থাকার কারণে তার মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসে। ক্লাসে সবাই ধারণা করে-এ বছর অন্তুর রোল এক না হয়ে আর পারেই না।
অন্তুকে নিয়ে সবাই ধারণা করে এক রকম হয় আরেক রকম। প্রতি বছর সেই একই কাণ্ড। রেজাল্ট দেয়ার সময় দেখা যায় অন্তর রোল এক হওয়া দূরের কথা দুই তিনের মধ্যেও নেই।