বিদ্যাসাগর বাঙালির অনন্যপরিচয়- আধুনিকতার দিকে আমাদের যাত্রাবিন্দু । বিধবাবিবাহ প্রচলন এবং নারীশিক্ষা বিস্তার তার সবচেয়ে বড় কীর্তি হিসেবে ধরা হয়। তিনি বাংলা বর্ণমালা সংস্কার সাধন ও আধুনিক বাংলা গদ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সংস্কৃতির সূচনা করেছিলেন।বিদ্যাসাগর। তাঁর মাতৃভক্তির গল্প প্রবাদে পরিণত হয়েছিল। তিনি ছিলেন করুণাসাগর- বিপদে পড়া মানুষের জন্য তার উদার সহযোগিতার কথা মুখে মুখে প্রচলিত ছিল। বিদ্যাসাগরের মৃত্যুর পর নানাজনের স্মৃতিচারণা ও শ্রদ্ধানিবেদনমূলক বক্তৃতা,তাঁর মৃত্যু-শতবর্ষ এবং ‘সার্ধশত-জন্মবর্ষে বিভিন্নজনের মূল্যায়নধর্মী রচনা,।বিদ্যাসাগরের অবদান নিয়ে বিভিন্ন গবেষক ও চিন্তাবিদের মূল্যায়ন এখানে সংযোজিত হয়েছে। সংযোজিত হয়েছে।বিদ্যাসাগরকে নিয়ে রচিত কয়েকটি কবিতা । সংকলিত রচনাগুলোর কয়েকটির মূল্য ঐতিহাসিক,কয়েকটি বিদ্যাসাগরকে বোঝার জন্য নানামুখী বিশ্লেষণে সমৃদ্ধ। এই সংকলনটি বিদ্যাসাগরের জন্ম-দ্বিশতবর্ষে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি আমাদের নিবেদন।
| বইয়ের নাম | বিদ্যাসাগর জন্ম-দ্বিশতবর্ষে |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| আইএসবিএন | 9789840425006 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 528 |
| সংস্করণ | 1st Published, 2020 |
| বিভাগ | সমাজসেবক ও সংস্কারক |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।