“বিজ্ঞানের আলোকে মহাবিশ্ব সৃষ্টির রহস্য” বইটি সর্ম্পকে কিছু তথ্যঃ মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হলো? যুগ যুগ ধরে দার্শনিক ও জ্যোতির্বিদরা এ নিয়ে গবেষণা করে আসছেন। বিভিন্ন সময় তারা নানা তত্ত্ব ও উপায় প্রকাশ করেছেন। যিশুখ্রীষ্টের জন্মের পূর্ব থেকে শুরু করে গ্যালিলি,নিউটন,আইনস্টাইন,হাবল ও হকিং সহ শতশত বিজ্ঞানী মহাবিশ্ব ও সৃষ্টি রহস্য নিয়ে পর্যবেক্ষণ ও গবেষণা করে কালের আবর্তনে নবনব তত্ত্ব আবিষ্কার করেছেন। বস্তুকণার সৃষ্টির উৎস খুঁজতে গিয়ে কণা জগতের বিস্ময়কর এক শক্তির উৎস খুজে পেয়েছেন। ধূমকেতু,কৃষ্ণবিবর,কুয়াশার ও অদৃশ্য শক্তির নানা তথ্য এ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। তাই মহাবিশ্ব ও সৃষ্টি রহস্য জানার মধ্য দিয়ে এক অজানা বিস্ময়কর জগত আপনাকে হাতছানি দিবে।