সব প্রশ্ন উচ্চোরিত হয় না, সব কান্না অশ্রু হয়ে ঝরে না। মানুষের অন্তরে এমনও কিছু পথ আছে, যেখানে আলো পৌঁছায় দেরিতে। অথচ একটি আয়াত, একটি উপলব্ধি, একটি সত্য-কখনো একটি জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট।
'বিন্দুতে সিন্ধু' তেমনই কিছু বিন্দুর সমাহার।
আপাত-সাধারণ ঘটনা, নীরব অনুভূতি ও দৈনন্দিন জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা ঈমানের গভীর সত্যকে এখানে দেখা হয়েছে আল-কুরআনের আলোয়। প্রতিটি অধ্যায় যেন একটি ছোট জানালা-যার ওপারে অপেক্ষা করছে বিস্তৃত এক দিগন্ত।
হয়তো এই বইয়ের কোনো একটি পৃষ্ঠায় আপনি খুঁজে পাবেন বহুদিন ধরে নিজের কাছেই হারিয়ে যাওয়া মানুষটিকে।