বিরল প্রাণীর খোঁজে
আলী ইমাম
বিষয় : কিশোর অ্যাডভেঞ্চার
খাগড়াছড়ির লেবুবনে দুষ্প্রাপ্য রঙিন ভিমরাজ পাখি দেখা। বাতাসে রেশমি ফিতের মত উড়ছে ভিমরাজের লেজ। লেবুবনে যেন আলোর ঝালর ঝুলছে। সুন্দরবনে কয়েক ধরনের মাছরাঙাদের খুঁজে পেয়ে দারুণ রকমের উল্লসিত হওয়া। বাদাবনের ফাঁকে ফাঁকে মাছরাঙাদের ডানার ঝিলিক সে কখনও ভুলতে পারে না। এত আশ্চর্য সুন্দর রঙের পালক! সবচাইতে চমৎকার ছিল লাল মাছরাঙা। একবার অবার হয়ে গিয়েছিল কালো টুপির মাছরাঙাদের দেখে। নতুন প্রজাতির পাখি চেনার মাঝে রয়েছে এক ধরনের উত্তেজনা। পাখিদের বিচিত্র ভুবন পিকুকে কেমন পাল্টে দেয়। গজনির পাতাঝরা শালবনে সন্ধান পেয়েছিল বাদামি খরগোসের। আদিবাসী একটি ছেলে তুলতুলে খরগোসটাকে ধাড়ালো শিক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করছি। পিকু শরীরে ছিটকে পড়েছির সেই রক্ত। এই ঘটনা তাকে বহুদিন বিষণœ রেখেছিল। তারপরও বন মানে সবুজ স্মৃতি....