“বিশ্বাসেরই নি:শ্বাস নাই” বইয়ের ভেতর থেকে:প্রিয় পাঠক, মানুষ নিঃশ্বাসে যেমন বাঁচে-তেমনি বিশ্বাসেও বাঁচে। নানা ঘটনার মধ্যে মানুষ আঁকড়ে ধরতে চায় আত্মবিশ্বাস,পারিবারিক বিশ্বাস,সামাজিক বিশ্বাস এবং রাষ্ট্রীয় বিশ্বাসকে। কিন্তু ঘটমান নানান অঘটন কখনাে কখনাে বিশ্বাসের ভিত দেয় নাড়িয়ে। তার মধ্যে দাঁড়িয়ে দৃষ্টি বাড়িয়ে যা দেখেছি,যা বুঝেছি তা নিয়ে বিভিন্ন সময় নিজের উপলব্ধির কথা লিখেছি বিভিন্ন জাতীয় দৈনিকে। কথায় আছে,‘নিঃশ্বাসের বিশ্বাস নাই’ অর্থাৎ যে কোন সময়ই নিঃশ্বাস চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস যখন বারবার অবিশ্বাস্য আঘাতে জর্জরিত হতে থাকে,তখন মনে হয়-বিশ্বাসই যেন আর নিঃশ্বাস নিতে পারছে না। সেই বােধ থেকেই বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলাের সংকলন ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’। হানিফ সংকেত ১ ফেব্রুয়ারি ২০১৯ ধানমন্ডি,ঢাকা
| বইয়ের নাম | বিশ্বাসেরই নি:শ্বাস নাই |
| লেখক | হানিফ সংকেত |
| প্রকাশনী | অনন্যা |
| আইএসবিএন | 9789844327144 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 1st Published, 2019 |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।