মানুষ গল্প শুনতে খুব পছন্দ করে। ছেলে বুড়ো সবাই চায় গল্প শুনতে। কাহিনি শুনতে। ঘটনা জানতে। কী হয়েছে? কোথায় ঘটেছে? কেমন করে হলো? প্রাচীনকাল থেকেই মানুষ গল্প শুনতে আগ্রহী। কাহিনি জানতে কৌতূহলী। তখন গল্প তৈরি হতো বনের জীব-জানোয়ারদের নিয়ে। নানা পশু- পাখিদের নিয়ে। এসব গল্পে দেখা মেলে কথাবলিয়ে প্রাণীদের। এসব গল্পের পশু- পাখিরা মানুষের মতো কথা বলতে পারে। আর গল্পগুলোর মধ্যে মিশে