ফ্ল্যাপে লিখা কথা
ভারতীয় চিকিৎসাশাস্ত্রকে যাঁরা প্রতিষ্ঠিত করে গিয়েছেন, তাঁদেরই উত্তরসূরী আয়ূর্বেদাচার্য শিবকালী ভট্রচার্য। দেশজসম্পদ ও সংস্কৃতির প্রতি আন্তরিক মমত্ববোধ এবং প্রবল অনুসন্ধিৎসা নিয়ে তিনি বিশাল আয়ুর্বেদাশাস্ত্রের মৌলধারায় প্রবেশ করতে ব্রতী হন; ‘চিরঞ্জীব বনৌষধি’ তাঁর সেই সুদীর্ঘ নিরলস অন্বেষারই ফলশ্রুতি। প্রাচীন আয়ুর্বেদাশাস্ত্রের সঙ্গে আধুনিক চিকিৎসা-বিজ্ঞানের সমীকরণ এই গ্রন্থের সবচেয়ে উল্লেখযোগ্য দিক। শিবকালী দীর্ঘকাল ধরে এদেশের বনে, প্রান্তরে ঘুরে ঘুরে চেনা-অচেনা মূল্যবান বনৌষধি সংগ্রহ করেছেন, পরীক্ষা করে দেখেছেন তাদের গুণাগুণ এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে এগুলির বিজ্ঞানসম্মত প্রয়োগ যে সম্ভব, তা তাঁর পরীক্ষায় বার বার ধরা পড়েছে। দেশের ধনী-দরিদ্র নির্বিশেষে জনসাধারণ যাতে এর দ্বারা উপকৃত হতে পারেন, তারই সহজ সরল নির্দেশক এই গ্রন্থ। তাঁর ভাষা সাহিত্যরসসম্পৃক্ত, সুললিত ও সহজবোধ্য। এক কথায়, বিজ্ঞানের সঙ্গে সাহিত্যরসের সার্থক যোজনা এই গ্রন্থের একটি বড় সম্পদ।
| বইয়ের নাম | চিরঞ্জীব বনৌষধি-৪র্থ খণ্ড (রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত) |
| লেখক | আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পশ্চিমবঙ্গের বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।