"ছন্দ শেখার কলাকৌশল" বইটি সম্পর্কে কিছু কথা:হাসান রাউফুন পুরােনাে ও প্রথাগত ধারণাকে ভেঙে নতুন ধারণার জন্ম দিয়েছেন। ছন্দকে তিনি অঙ্কের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার ছন্দবােধ তীক্ষ। তিনি ছন্দ উৎসাহীদের জন্য সহজবােধ্য করে লেখার চেষ্টা করেছেন। ছন্দের যে রহস্যময়তা, ছন্দের যে অন্তর্ভেদী সৌন্দর্য, ছন্দ ও কাব্যজ্ঞানের সংমিশ্রণে হাসান রাউফুন বইটিকে একটু ভিন্ন মর্যাদা দিয়েছেন। ছন্দ শেখার কলাকৌশল বইটিতে অক্ষর, মাত্রা আর স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, মুক্তছন্দ, মিশ্রছন্দ ও গদ্যছন্দ ছাড়াও নানা ছন্দ সম্পর্কে সম্যক ধারণা ও বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বইটি নবীন লেখকদের পাশাপাশি পাঠক গবেষকদের কাছেও একটি সহায়ক বই হিসেবে সমাদৃত হবে।
| বইয়ের নাম | ছন্দ শেখার কলাকৌশল |
| লেখক | হাসান রাউফুন |
| প্রকাশনী | বাংলাপ্রকাশ |
| আইএসবিএন | 9843000006846 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 136 |
| সংস্করণ | 2nd Edition, 2019 |
| বিভাগ | বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।