একজন গ্রিক পুরানের মহানায়ক, অন্যজন কল্পলোকের প্রিয়মানুষ। দু’জনই মানুষের বন্ধু; সান্তা ক্লস ছোটদের, প্রমেথিউস সবার। দু’জনই আমাদের জন্য সত্য। একজন নিজের জীবন বিপন্ন করে মানুষের জন্য আগুন এনে দিয়েছিল, অন্যজন এখনো প্রতি বছরই ডিসেম্বরে উত্তর মেরুর বরফের দেশ থেকে হরিণটানা সেøজে চড়ে শিশুদের জন্য নিয়ে আসে রাজ্যের সব উপহার। সেই দু’জনকে নিয়ে ছোটদের বন্ধু সান্তা ক্লস সবার বন্ধু প্রমেথিউস। এই বইটি ছোটদের ও বড়দের ভালো লাগবে, ভালো লাগতেই হবে।