দিনযাপনের একটা নিজস্ব স্বর আছে, ভর আছে। স্বরটা মনে বাজে, ভরটা চিন্তায়। একে উচ্চারণে উত্তরণ দিলে স্বাচ্ছন্দ্য বাড়ে, অভিব্যক্তি স্বস্তি পায়। কিন্তু উত্তরণের যে উচ্চারণ, তাকে আমি পাবো কোথায়? তার নাগাল পাওয়া সহজসাধ্য নয়। কিন্তু নাগাল পাচ্ছি না বলে নিজেকে ব্যক্ত করার সাধনা তো বন্ধ হতে পারে না। অতএব, দিনলিপি লেখার টেবিলে বসতাম। কৈশোর ও প্রথম তারুণ্যের সেই দাউদাউ দিনে-রাতে। তখনকার বেশির ভাগ ডায়েরি হারিয়ে গেছে। ২০০৩-এর পুরোনো ডায়েরির মলাটছিন্ন কিছু পৃষ্ঠা হাজির করা হচ্ছে।চিন্তার পথে পাগলাটে উদ্দামতার সেই দিনগুলোর সদ্যোজাত মুখোচ্ছবি এখানে দেখা যাবে হয়তো।
| বইয়ের নাম | ডানামেলার দিনলিপি |
| লেখক | মুসা আল হাফিজ, ডায়েরি ও চিঠিপত্র সংকলন |
| প্রকাশনী | ইলহাম ILHAM |
| আইএসবিএন | 978-984-29108-2-1 |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | অক্টোবর ২০২৫ |
| বিভাগ | Diaries & Letter Collections |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।