বাংলা সাহিত্যের ভাণ্ডার নানা মনীষীর সৃষ্টিতে সমৃদ্ধ হয়েছে। এই গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আনোয়ারা সৈয়দ হক পর্যন্ত একুশ জন দীপ্তিমান মানুষের জীবন ও সৃষ্টিবৈভব নিয়ে আলোচনার প্রয়াস রয়েছে। তাঁরা ইতোমধ্যে আপন সৃষ্টিতে উদ্ভাসিত হয়েছেন। আশা করা যায়,‘দীপ্তিমান মনীষা’ গ্রন্থটি শিল্প—সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহীদের ভাবসরোবরে তরঙ্গ তৈরি করবে। বিভিন্ন কলেজ—বিশ্ববিদ্যালয়ে সাহিত্যসংশ্লিষ্ট কোর্সসহায়ক পাঠ্য হিসেবেও মনোনীত হতে পারে।