"দেশ-এর গল্প ২০০৫-২০০৭" বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলা ছােটগল্পের সাহিত্যমূল্য ও শিল্পরূপকে ‘দেশ’ প্রথমাবধি সম্মান জানিয়েছে। এই পত্রিকা রক্ষা করে চলেছে স্মরণীয় ও অভিনব ছােটগল্প প্রকাশের ঐতিহ্য। প্রতিষ্ঠিত লেখকের সেরা গল্প এবং নবীন লেখকের সর্বোত্তম গল্পটি। প্রকাশ করতে পারার গৌরব ‘দেশ’ পত্রিকার করায়ত্ত। অহংকারের মতাে শােনালেও একথা বলতেই হবে, বাংলা ছােটগল্প প্রকাশের শ্রেষ্ঠ আধার ‘দেশ। এই পত্রিকা ছােটগল্পের চৌহদ্দি সীমানা কিংবা গণ্ডিকে বিশ্বাস করেনি। বিভিন্ন দশক জুড়ে ছােটগল্পের যে-পটপরিবর্তন ঘটেছে, যে-আঙ্গিকের রীতি-প্রকৃতি বদলেছে, বিষয় বৈচিত্র্যে যে-বিস্তৃতি এসেছে তাকে বরণ করে নিতে ‘দেশ’ দ্বিধা করেনি। এই চলমানতাই, ‘দেশ’ পত্রিকাকে বাংলা ছােটগল্পের সবচেয়ে নির্ভরযােগ্য আধার করে তুলেছে।
| বইয়ের নাম | দেশ-এর গল্প ২০০৫-২০০৭ |
| লেখক | দেশ সংকলন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পশ্চিমবঙ্গের বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।