লস এঞ্জেলেসের গির্জায় পাওয়া গেল যাজকের মুন্ডুহীন মৃত দেহ। হাত জোড়া বুকের উপর ভাঁজ করা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো,কুকুরের কাটা মাথা জুড়ে দেয়া হয়েছে ধড়ের সঙ্গে! হমিসাইড ইনভেস্টিগেটর রবার্ট হান্টারের প্রথমে মনে হয়েছিল,কোনও ধরনের অশুভ পূজার নমুনা এটা। কিন্তু আরও ক’টি বিচিত্র ও নৃশংস হত্যাকান্ড মত পরিবর্তন করতে বাধ্য করল ওকে। ঘুম হারাম হয়ে গেছে হান্টার আর ওর পার্টনার কার্লোস গার্সিয়ার। ওরা কি পারবে মানসিক বিকারগ্রস্ত এই সিরিয়াল কিলারকে পাকড়াও করতে? নাকি রক্তাক্ত বড়দিনই নিয়তি ওদের?