বিশ্বসাহিত্যের ইতিহাসে Epic of Growth রচিত হয়েছে মাত্র চারটি-ভারতবর্ষে লিখেছেন কৃষ্ণদ্বৈপায়ন 'মহাভারত', বাল্মিকী 'রামায়ণ' এবং গ্রীসদেশে হোমার "ইলিয়ডে', 'ওডিসি'। ভারতীয় ঐতিহ্যের মূলে যেমন 'রামায়ণ', 'মহাভারত'-তেমনি য়ুরোপীয় ঐতিহ্যের মূলে 'ইলিয়ড', 'ওডিসি'। হোমার য়ুরোপীয় ঐতিহ্যের স্রষ্টা।
ট্রয়যুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে 'ইলিয়ড', 'ওডিসি'। খ্রি. পূ. ত্রয়োদশ শতকে গ্রীকদের সাথে ট্রোজানদের সংঘর্ষ হয়। পাঁচশ বছর পর হোমার ট্রয়যুদ্ধের কাহিনীকে শিল্পসম্মত রূপ দেন 'ইলিয়ড', 'ওডিসি'তে।
'ইলিয়ড'-এ যুদ্ধের কাহিনী এবং 'ওডিসি'তে পরবর্তীকালের কাহিনী বিবৃত হয়েছে। যুদ্ধশেষে যুদ্ধের অন্যতম নায়ক ওডিসাসের কাহিনী বিন্যস্ত হয়েছে 'ওডিসি'তে। ইথাকার রাজা ওডিসাস পিতা লার্টেস, পত্নী পেনিলোপি, শিশুপুত্র টেলিমেকাস ও প্রজাদের রেখে যুদ্ধে যোগ দেন। দশ বছর তাঁর কাটে যুদ্ধে-যে কাহিনী বিধৃত হয়েছে 'ইলিয়ডে'। যুদ্ধশেষে দেশে ফিরে আসতে লাগে আরো দশ বছর। বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ অবধি ওডিসাস স্বদেশে পৌঁছয়।
ওডিসাসের এই যাত্রা রূপকার্থে গ্রহণীয়। আমরা সব মানুষ জীবনপথে ভ্রাম্যমাণ। নানা বাধাবিপত্তির মধ্য দিয়ে জীবনপথ অতিক্রম করেই আমরা মনুষ্যত্ব অর্জন করি, জ্ঞানে সমৃদ্ধ হই এবং আমাদের ঘটে আত্মোপলব্ধি।
'ওডিসি'তে এই বৃহত্তর তাৎপর্য আছে বলেই মহাকাব্যটি কালে কালে দেশে দেশে অনূদিত ও রূপান্তরিত হয়েছে। এ শতকের প্রথমে ইংরেজিতে জেমস জয়েস লিখেছেন 'যুলিসিস' উপন্যাস, ইতালিতে কাজানটজাকিস 'The Odyssey: A Modern Seque I' এবং শতকের শেষে মোবাশ্বের আলী বাংলায় করেছেন অনুবাদ।
| বইয়ের নাম | দি ওডিসি |
| লেখক | হোমার |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | অনুবাদ কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।