বিশ শতকের শ্রেষ্ঠ ইংরেজ কবি ও সমালোচক এলিয়ট বলেছেন: With Homer our tradition strated. অর্থাৎ হোমার থেকে ইংরেজি ও ইউরোপীয় ঐতিহ্যের সূচনা। আর এই ঐতিহ্যের সাথে উনিশ শতকে ইংরেজি শিক্ষার মাধ্যমে বাংলার মানুষও অন্বিত হয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান কবি মধুসূদন হোমারকে বাংলা সাহিত্যে পরিচিত করে তোলেন এবং হোমারের মহাকাব্য 'ইলিয়ড' বাংলায় গদ্যানুবাদের প্রয়াস পান (১৮৬৭ খ্রি.)। বিশ শতকের শেষে একই অভিপ্রায়ে হোমারের অপর মহাকাব্য 'ওডিসি' গদ্যানুবাদের প্রয়াস পেয়েছি।