গাইব অস্ত্রের গান, গাইব সেই মানুষের জয় যিনি নিয়তির বিধানে নির্বাসিত হয়ে প্রথম ট্রয়ের উপকূল থেকে ইতালিয়ায় এবং লাভিনুস্-এর বেলাভূমিতে এসে ঠেকলেন। দেবতাদের চক্রান্তে, বিশেষ করে নিষ্ঠুর জুনোর সদাজাগ্রত প্রতিহিংসার প্রভাবে তিনি জলে-স্থলে নিপীড়িত হয়েছিলেন। শহর-পত্তনের সময় ও লাতিয়ুম্-এ তাঁর দেবতাদের প্রতিষ্ঠার কালে তাঁকে যুদ্ধের ঝড়ও খুব কম পোহাতে হয়নি। লাতিন জাতি, আলবান পিতৃকুল ও অভিজাত রোমের প্রাচীর- ও-সবের তিনিই উৎস'।
| বইয়ের নাম | ঈনীড |
| লেখক | ভার্জিল |
| প্রকাশনী | বিশ্বসাহিত্য কেন্দ্র |
| আইএসবিএন | 9841801965 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 310 |
| সংস্করণ | 3rd Edition, 2015 |
| বিভাগ | অনুবাদ কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।