তোমরা যদি কখনও রাতের আঁধারে কোন ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে ওপরের দিকে তাকাও তাহলে অপূর্ব এক দৃশ্য দেখতে পাবে। অসীম আকাশে মিটমিট করে অসংখ্য তারা জ্বলছে। আকাশটাকে যদি তখন একটা কালো চাদর হিশেবে মনে কর তবে তাতে ছড়িয়ে আছে আলোর ফুলকি। তারা ঝিকিমিকি আকাশ। আকাশে রয়েছে অনেক... অনেক তারা। সেসব গুনে শেষ করা যাবে না। লক্ষ, কোটি তারা। ওই তারায় তারায় ভরে থাকা দেশকে বলে ছায়াপথ। সব আসলে তারা নয়। কোনো কোনোটা হচ্ছে গ্রহ। সূর্যের চারপাশে যা ঘোরে তাকে বলে গ্রহ। বিশাল ছায়াপথের সীমানার কথা জানতে পেরে সবাই খুব অবাক হয়ে যায়। মহাশূন্যে সূর্যের আকর্ষণে মহাকাশে কতগুলো জ্যোতিস্ক একটি নির্দিষ্ট সময়ে ও একটি নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারপাশে ঘোরে। এদের কিন্তু নিজের কোনো আলো বা উত্তাপ নেই। সূর্যের আলোতেই এরা আলোকিত হয়ে থাকে। গনগনে সূর্যের ছড়ানো আলোতে এরা উত্তপ্ত হয়। যে কারণে এদের আলো স্থির থাকে। নক্ষত্রের মতো মিটমিট করে জ্বলে না। এসব জ্যোতিস্ককে বলে গ্রহ। আমাদের এই অপূর্ব, সুন্দর পৃথিবীটাও কিন্তু সূর্যের এমনি একটা গ্রহ।
| বইয়ের নাম | এই পৃথিবীর ছেলেবেলা |
| লেখক | আলী ইমাম |
| প্রকাশনী | ঝিঙেফুল |
| আইএসবিএন | 9789846423174 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 16 |
| সংস্করণ | 1st Published, 2014 |
| বিভাগ | বয়স যখন ৮-১২: ইতিহাস ও রাজনীতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।