আমাদের এই যে প্রিয় পৃথিবী, তার পরতে পরতে জড়িয়ে আছে নানা বিস্ময়। সে বিস্ময় লুকিয়ে আছে ইতিহাস, বিজ্ঞান, আমাদের সমাজ, সংস্কৃতি, রীতিনীতি, আচার-আচরণে। অনেক সময় এসবের ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। এগুলো আমাদের মনে যেমন বিস্ময় জাগায়, তেমনি কখনো মনে হয় অদ্ভুত। এমন কিছু বিষয় নিয়ে তরুণ বন্ধুদের সঙ্গে গল্প করার চেষ্টা করা হয়েছে বইটিতে যেন তাদের জানবার ইচ্ছেটাকে কিছুটা বাড়িয়ে দিতে পারে।