“পৃথিবীর ইতিহাস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এই পৃথিবী আমাদের কাছে পরিচিত মনে হলেও আসলে তা কিন্তু রহস্যঘেরা । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার দশ বছরের কন্যা শ্রীমতি ইন্দিরা গান্ধীকে এই রহস্য সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা দেওয়ার জন্য ১৯২৮ সালের গ্রীষ্মকালে ইংরেজিতে কিছু চিঠি লিখেছিলেন। ওই চিঠিগুলাের মাধ্যমে তিনি পৃথিবীর জন্মকথা, পৃথিবীতে প্রাণের আবির্ভাব ও মানব সভ্যতার ক্রমবিকাশ সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। আমরা সেই চিঠিগুলাের বঙ্গানুবাদ করে বই আকারে প্রকাশ করলাম। বাংলাদেশের কিশাের-কিশােরীরা বইটি পড়লে তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটবে এবং কর্মজীবনে তা পাথেয় হয়ে থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।