আপনি যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে দিনের কিছুটা সময় নির্মল আনন্দে হাসুন। প্রাণ ভরে হাসুন। কর্মক্ষেত্রের ট্রেসÑ ব্যক্তিগত ট্রেসকে তুড়ি মেরে উড়িয়ে দিন।
হয়তো ভেবেছেন এই রবোটিক জীবনে নির্মল হাসির খোরাক মিলবেই বা কোথায়? চারপাশের শৈল্পিক আনন্দে তো মড়ক লেগেছে সেই কবে!
এতো কিছুর পরেও আপনাকে আনন্দ খুঁজে নিতে হবে। পেটের ক্ষুধা ভোজনে পূরণ হলেও মনের ক্ষুধা মেটানোর জন্য নির্ভেজাল আনন্দ তো চাই।
আমার ‘এক হাঁড়ি কৌতুক’ গ্রন্থে আমি এমনই কিছু আনন্দ সন্নিবেশিত করেছি যা পড়ে কিছুটা সময় হলেও আপনি হাসবেন, হাসিটা আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন।
আশাকরি গ্রন্থটি যতক্ষণ আপনার হাতে থাকবে ততক্ষণ দামী আইফোনটি আপনার পাশে পড়ে থাকবে।