“এলিসা” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ এ-কাহিনী আজ থেকে তিন হাজার বছর আগের। ধর্ম বড়,না সত্যিকার ভালবাসা? কাহিনীটি পড়তে পড়তে চিরন্তন এই প্রশ্নটি জেগে উঠবে আপনার মনে। ইজরায়েলের রাজপুত্র এযিয়েল ভালবেসে ফেলল মূর্তিপূজারিণী তরুণী এলিসাকে। পরস্পরের মন দেয়া নেয়া হলাে। ওদের এক অপার্থিব পরিবেশে। কিন্তু এই অবিনশ্বর পবিত্র প্রেম সফল হওয়ার পথে রয়েছে দুর্লঙ্ বাধা। বাধা ধর্মের,বাধা সামাজিক অবস্থানের,বাধা মানসিকতার। বিরহ,চাতুরি,বিশ্বাসঘাতকতা,স্নেহ,ভালবাসা আর অমােঘ নিয়তি নিয়ে হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা বিশ্ব-সাহিত্যের অমূল্য রত্ন এই বইটি আজই সংগ্রহ করুন।