ওরা কি সত্যি বলছে? নাকি কোথাও ভুল হচ্ছে? মিথ্যা বলছে না তো? ওরা বলছে আমার বাবা-মা গাড়ি দুর্ঘটনায় পড়েছে, খুব ব্যথা পেয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। ঘুম থেকে আর জাগেনি।
আমার বাবা-মা চলে গেছে আকাশে। যেখানে আমার নানা নানি, দাদা দাদি অনেক আগেই গিয়েছে। আচ্ছা ওদের কথা যদি সত্য হয়- তাহলে বাবা মা'র প্রতি আমার ভীষণ রাগ হচ্ছে।
ওরা যখন গাড়ি নিয়ে সকালে আমাকে নামিয়ে দিয়ে গেল- আমি খুব করে বায়না ধরেছিলাম, আমি তোমাদের সাথে যাব। ওরা আমাকে নিলো না। বলল- আমাদের ফিরতে একটু রাত হবে। তাছাড়া আমরা কাজে ব্যস্ত থাকব,