অনামিকা আধশোয়া হয়ে আছে। তার মার মাথায় পাশে খাটের সঙ্গে হেলান দিয়ে। তার চোখ বন্ধ। গভীর ঘুমে তলিয়ে আছে সে। কিছুক্ষণ আগেও তার স্নায়ুগুলো টানটান ছিল। ঘুমের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত স্নায়ুগুলো পরাজয় বরণ করেছে। সারারাত বলতে গেলে একরকম ধকলেই গেছে তার। শেষ রাতের দিকে জখন তার মার অবস্থার একটু উন্নতি হলো তখন কিছুটা স্বস্তির নিশ্বাস ছাড়ল সে। তবুও তার বিছানায় যাওয়া হয়নি। কখন আবার মায়ের অবস্থা খারাপ হয় কে জানে। তাই মাকে ছেড়ে নিজের বিছানায় যাওয়ার দুঃসাহস তার হয়নি। বাকি রাতটুকু এভাবেই আধশোয়া হয়ে বসে কাটিয়ে দিয়েছে অনামিকা।
অনামিকার মা রওশন বেগম হাইপ্রেশারের রোগী। আজকাল প্রেশারটা খুব বেশি ওঠানামা করছে। দুইদিন ভালো কাটলেও তৃতীয় দিনটা আর ভালো কাটে না। রাত্রিটা ভালো গেলেও সকালটা ভালো যায় না। শরীরটা নিয়েও তিনি আর পারছেন না। এত সমস্যার মধ্যে তার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। যে দিকে দৃষ্টি স্থির হয়, সে দিকেই কেবলই শূন্যতা আর হতাশা। তবুও দুঃখ ছিল না তার। নিজের জন্য কখনো দুঃখ বোধ করেন না। কিন্তু মেয়েগুলোর কথা ভাবলে দচোখে অন্ধকার দেখেন তিনি।
| বইয়ের নাম | এসেছিলো নিরবে |
| লেখক | জিয়ন খান |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।