সাধারণত মানুষ ভুলবশত খাল কেটে কুমির আনে। কিন্তু কুমিরভরা খালে গিয়ে স্বেচ্ছায় ঝাঁপ দেয় ক’জন? সাজিদ দিয়েছে! কিছুদিন আগেও সাজিদের নিজের বলতে তেমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল কেবল গ্রামের ভিটে-মাটি, খানিক সহায়-সম্পত্তি, কতক হাঁস-মুরগি আর বিশালায়তনের ফুলি। এরপর প্রথমবারের মতো ঢাকায় ভ্রমণ রাতারাতি তার জীবনটাই পাল্টে দিল। কিছু বুঝে ওঠার আগেই সাজিদের ভাগ্যে এসে জুটল ফুটফুটে একটি বউ। তার পরিবারে গিয়ে মিলল একটি করে শ্বশুর, শাশুড়ি আর শ্যালক। পরিবারহীন সাজিদের কাছে এ যেন লটারি জয়। কিন্তু এত সুখ তার কপালে সইবে কেন?
| বইয়ের নাম | ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ |
| লেখক | জামসেদুর রহমান সজীব |
| প্রকাশনী | অক্ষরবৃত্ত |
| আইএসবিএন | 9789849624295 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 224 |
| সংস্করণ | 1st Published 2022 |
| বিভাগ | Humorous Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।